উলিপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের প্রতিনিধি মো. মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান খন্দকার টিউটর, চ্যানেল ওয়ানের প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো. তামজিদ হাসান তুরাগ, সমকালের প্রতিনিধি সুজন মোহন্ত এবং মানবাধিকার কর্মী মোছা. রুকাইয়া আক্তার রুপা।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকরা নিরাপদ না হলে গণতন্ত্রও নিরাপদ থাকতে পারে না। দায়িত্ব পালনরত একজন সাংবাদিককে মারধর ও হেনস্তার ঘটনাকে তারা অত্যন্ত নিন্দনীয় ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে উল্লেখ করেন।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here