পঞ্চগড় প্রতিনিধি :
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে তিনি দেশের সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড়ের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি বিভেদ সৃষ্টি করতে না পারে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচজন সন্তান আন্দোলনে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক