ডিমলায় জুয়ার আসরে অভিযান, আটজন গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালহাটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুরহাট এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেলিম (৫০), সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দ রায় (৪৬), মৃত শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪), বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২), শালহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮), আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুর ইসলাম (৩২), মৃত দেলোয়ার হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) এবং জলঢাকা উপজেলার পশ্চিম গোলমন্ডা এলাকার মৃত তালেবের ছেলে মোখছেদুর রহমান (৪০)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সূত্রে জানা যায়, শালহাটি এলাকার একটি বাড়িতে জুয়া খেলা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে জুয়া খেলার অভিযোগে আটজনকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, জুয়ার আসর থেকে আটজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here