বেতাগীতে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৮০০ ফলজ গাছের চারা বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৯৪৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ২ হাজার ৮০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ১ হাজার ৪০০টি আম, ৭০০টি পেয়ারা এবং ৭০০টি লিচুর চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি আরিফুর রহমান আরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধও তৈরি হচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল আরিফুর রহমান আরিফ বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি নিজ হাতে অন্তত একটি গাছ রোপণ করে তার পরিচর্যা করে, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শিক্ষার্থীরা যেন তাদের পাওয়া চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করে, সেটিই প্রত্যাশা।

অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী মো. রাকিব হাসান ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঔশী আক্তার গাছ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং চারাগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here