ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরসমূহের করণীয় এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সকল কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের আন্তরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস
টপিক

