স্টাফ রিপোর্টার :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার হালতিবিলের বাঁশিলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুল ইসলাম সবুজসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

