শিবগঞ্জে যুবলীগ নেতা ফারুক মণ্ডল গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি :

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মোকামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মোকামতলা বাজারে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফারুক মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ফারুক মণ্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরিচালিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here