চমেক হাসপাতালে চীনের রাষ্ট্রদূতের সফর, স্বাস্থ্যখাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন (H.E. Mr. Yao Wen)-এর সফর উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার উন্নয়ন, চীন সরকারের অর্থায়নে নির্মিত বার্ন ইউনিটের কার্যক্রম, বাংলাদেশ-চীন স্বাস্থ্যখাতের সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বক্তারা আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here