নালডাঙ্গায় স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি :

নাটোরের নালডাঙ্গায় পরকীয়ার জেরে স্বামী মো. কালুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তার স্ত্রী সালমা বেগম ও কথিত প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত কালুর স্ত্রী সালমা বেগম স্থানীয় আহাম্মদ আলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বজনদের আপত্তি সত্ত্বেও তাদের সম্পর্ক চলতে থাকে।

২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন কালু। গভীর রাতে সালমার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে কালুর রক্তাক্ত মরদেহ দেখতে পান। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, পূর্বপরিকল্পিতভাবে সালমা ও আহাম্মদ আলী তাকে হত্যা করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে নালডাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন ১৬ অক্টোবর নিহতের মা মোছা. আছিয়া বেগম বাদী হয়ে নালডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারাধীন হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে প্রায় পাঁচ বছর পর আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ের পর নাটোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং মামলার বাদী আছিয়া বেগম রায়ে সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here