বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল্লাহ ইবনে রহমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।
শনিবার (১৯ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ ইবনে রহমান বেতাগী সদর ইউনিয়নের বাসিন্দা এবং আবদুর রহমান দুলাল কাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে সদর ইউনিয়নের একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে বেতাগী থানা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থান বজায় রাখবে।

