ডিমলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাকাত তহবিলের অর্থ ও সিলিং ফ্যান বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি জাকাত তহবিলের নগদ অর্থ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন এবং উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রিয়াদ ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারি জাকাত তহবিল থেকে ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ৪১ জন উপকারভোগীকে জনপ্রতি ২ হাজার ৬০০ টাকা এবং ৯ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে উপজেলার ১০০টি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিলিং ফ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি জাকাত তহবিলের মাধ্যমে অসচ্ছল মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here