নলডাঙ্গায় শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে অবস্থিত শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বুলবুল।

বক্তব্যে শফিকুল ইসলাম বুলবুল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালন এবং নিজ নিজ এলাকায় গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লাইফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লাইস) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং সবুজায়ন সম্প্রসারণই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here