নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকীসহ কমিটির সদস্যরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

