মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি (একটি শিশু, একটি গাছ)’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন করে তুলবে এবং সবুজায়ন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।
এই বাংলা/এমএস
টপিক

