নিজস্ব প্রতিবেদক :
সামাজিক ও মানবিক সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী টাউন সেন্টার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সঞ্চালনায় ছিলেন মো. আফজআল খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ. মাসুদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক আকরাম হোসেন, সংগঠনের সহ-সভাপতি এম. এ. সবুর ও রুহুল আমিন সালমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত সংগঠনের সাংগঠনিক সচিব স. ম. জিউর রহমান এবং তাঁর পিতার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সানাউল্লাহ সংগঠনের ৯ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, সংগঠনটির মূল লক্ষ্য হলো সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

