রায়গঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সেবাপ্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক উপজেলা সমন্বয় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদের সভাকক্ষে ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী। তিনি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও নাগরিক সেবায় তাদের সমঅংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, পানি উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ এবং ইউনিয়ন সমাজকর্মী মো. বাবুল আক্তার আলোচনায় অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার মিয়া বলেন, তার ইউনিয়নের আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।

সভায় আদিবাসী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী নির্মল কুমার মাহাতো এবং রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শুকেশ চন্দ্র মাহাতো স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার ও সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা সুশাসন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা সমাধানের দাবি জানান।

ব্রেড-এর প্রকল্প সমন্বয়ক মো. আশিকুর রহমান সভা পরিচালনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্য, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here