ঝালকাঠিতে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করলেন এক তরুণী

ঝালকাঠি কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুর মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন। পরবর্তীতে এক মুসলিম যুবককে বিয়ে করার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঝালকাঠি শহরের বাসিন্দা ওই তরুণী গত ১ এপ্রিল বরিশালে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি নতুন নাম হিসেবে উর্মি আক্তার গ্রহণ করেন।

পরবর্তীতে তিনি ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন পরশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধর্মান্তরের পর উভয়ের সম্মতিতে ইসলামী বিধান অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় এবং পরে তা আইনগতভাবে নিবন্ধিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, তরুণী নিজ ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে উল্লেখ রয়েছে। একই সঙ্গে বিবাহের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ বা বিরোধের তথ্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here