সিংড়ায় মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন এবং সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. মিলন হোসেনসহ অন্যান্যরা।

এ সময় মোট ৭ জন সুফলভোগীর মাঝে মাছের খাদ্য, পোনামাছ ও এয়ারেটর বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here