নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণভাবে ওষুধ বিক্রি করা এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ উদ্ধার করা হয়।

অভিযুক্ত ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার (৪৮)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা প্রায় লক্ষাধিক টাকার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ লেলিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের বৈধ ও নির্ধারিত মেয়াদের ওষুধ বিক্রির আহ্বান জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশিকুর রহমান। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here