নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

নীলফামারী প্রতিনিধি :

 

পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার লক্ষ্যে সরকারের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। সরকারের সবুজায়ন উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

পরে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে এবং নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here