মেজর জিয়া গোল্ডকাপ ফুটবল: চ্যাম্পিয়ন সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

 

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘মেজর জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে মাতাব্বর পাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নীলকমল সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব।

চার মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচকে ঘিরে দুলারহাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতির কারণে স্টেডিয়ামের পাশাপাশি আশপাশের বিভিন্ন ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদেও দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের তথ্য অনুযায়ী, কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।

ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, আলমগীর মালতিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী হেলাল উদ্দীন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টো, বিএনপি নেতা কমল ও হাজী ফিরোজ কিবরিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এছাড়া দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, দুলারহাট প্রেসক্লাবের সভাপতি শাহাবুদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াসউদ্দিন এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here