নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

উপজেলা প্রশাসন নলডাঙ্গা এবং রাজশাহী সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here