সিংড়ায় বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা এবং স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রভাষক সুমি খাতুন, উপজেলা আইসিটি প্রোগ্রামার মাজদার আলী এবং উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ অন্যান্য অতিথিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করলে তা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এতে তাদের সৃজনশীলতা ও গবেষণাধর্মী চিন্তাভাবনার প্রকাশ ঘটে।

অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান, সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় স্থান এবং সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here