নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর জমিদার বাড়ি সংলগ্ন খেলার মাঠে আয়োজিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রুস্তমপুর একাদশ ও নরহা একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলাটি দেখতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। মাঠে ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা দর্শকদের মাঠের ভেতর থেকে সরানোর চেষ্টা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দর্শকদের সরানোর সময় এক পর্যায়ে কাদা ছোড়াছুড়ির ঘটনা ঘটে, যা থেকে উত্তেজনা আরও বেড়ে যায়। এতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ম্যাচটি শুরুতে উৎসবমুখর পরিবেশে চললেও দর্শক নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে মাঠজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং খেলাটি ব্যাহত হয়।

