ভোলাহাটে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোজাম্মেল হক চুটু, মো. আফাজ উদ্দিন পানু মিয়া, প্যানেল চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, আরডিও মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহ জালাল, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার হাবিব আনোয়ার, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মো. আব্দুল জলিল এবং এনজিও ভার্কের সমন্বয়কারী মোছা. হাজেরা খাতুন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও তিনি প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম।

এ সময় স্থানীয় সাংবাদিক, কৃষক প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। এ ধরনের কর্মসূচি কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here