গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের এডহক কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন গত ৭ জুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ইমাম হাসিম, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, স্থানীয় ক্রীড়াবিদ মো. নুরন্নবী সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক মো. শহীদুজ্জামান শহীদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে এ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষমতা অনুযায়ী এবং পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এই এডহক কমিটি কার্যকর করা হয়।

নবগঠিত এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here