সিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের টানা তিন অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

এর আগে ৪ জুন পৌরসভার নিংগইন ও ৬ জুন উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের আরও ১০০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করে প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী।

সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে নতুন পানি আসার সাথে সাথেই অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য নিধন করছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর আইন প্রয়োগ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী বলেন, দেশি প্রজাতির মাছের ভান্ডার চলনবিল। এখানে কিছু দুষ্কৃতকারী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতেই দুষ্কৃতকারীরা মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। গত ৪ জুন থেকে আমরা অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছি। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here