কিশোরগঞ্জে ভাইয়ে-ভাইয়ে জমি নিয়ে সংঘর্ষে শ্যালকের ছেলের মৃত্যুর ঘটনায় গ্রেফতার-২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে সংঘর্ষে ভাইয়ের শ্যালকের ছেলে আব্দুল করিম (৪০) নিহত হয়।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রংপুর জেলার পাড়লাপীর থেকে কিশোরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মামলার আসামী মিষ্ঠু মিয়া ওরফে আনারুল ইসলাম (৪৫) ও মিষ্ঠু মিয়ার ছেলে সন্দেহভাজন আসামী আদম আলী।

বিষয়টি শুক্রবার বিকালে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

ওসি লুৎফর রহমান জানান, মৃত্যু আজিম উদ্দিনের ৬ ছেলে। তাদের ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে জমির বিরোধ নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। এ সময় আব্দুল করিম গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই দিনেই নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ২ জনকে রংপুর জেলার পাগলাপীর এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here