চট্টগ্রামে একদিনে তিন শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, উদ্বেগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রামে শিশুদের ধর্ষণের অভিযোগে এই নিয়ে এক দিনের ব্যবধানে পৃথক তিনটি ঘটনা ঘটেছে। গতকালের বাকলিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ শনিবার নগরের আগ্রাবাদ ও বায়েজিদ এলাকায় আরও তিন শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। দুটি ঘটনাতেই অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগ্রাবাদের হাজীপাড়া এলাকায় আজ দুপুরে নামাজের সময় ৬ ও ১০ বছর বয়সী দুই বোনকে টিনের বেড়া দেওয়া একটি স্থানে ডেকে নিয়ে যায় তাদের প্রতিবেশী এহসান নামের এক ব্যক্তি। সেখানে শিশু দুটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে বিকৃত আচরণ করার সময় পাশের এক তরুণী বিষয়টি দেখে ফেলেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন এবং পুলিশে সোপর্দ করেন।

অন্যদিকে বায়েজিদ এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে একটি বিষয় বারবার সামনে আসছে—অভিযুক্তরা অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের পরিচিত কিংবা প্রতিবেশী। ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে।

গতকাল বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার ঘটনায় পুরো চট্টগ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তার এক দিনের মাথায় আবারও একই ধরনের একাধিক ঘটনা সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে।

সচেতন মহলের মতে, শুধু অভিযুক্তদের গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ করা কঠিন হবে। একই সঙ্গে শিশুদের একা না রাখা এবং তাদের নিরাপত্তায় পরিবারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here