জনগণের রায় উপেক্ষা করে বর্তমান সরকার উল্টো পথে হাঁটছে: মিয়া গোলাম পর ওয়ার

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, রাজনৈতিক সংকট নিয়ে বক্তব্য

পিরোজপুর প্রতিনিধি :

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর ওয়ার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় বসার পর জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি উল্টো পথে হাঁটছে।

তিনি দাবি করেন, সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন ঘটনা। আর এই রাজনৈতিক অবস্থানই বর্তমানে দেশে সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

আজ শনিবার (২৩ মে) দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন পিরোজপুর কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মিয়া গোলাম পর ওয়ার উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারা চারটি প্রশ্নে জনগণের মতামত নিয়েছিলেন এবং যেখানে কোনো ‘নোট অফ ডিসেন্ট’ ছিল না, সেখানে সরকার ৮৪টি সংস্কার প্রস্তাব মেনে নেওয়ার কথা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সেগুলোকে ‘বেআইনি’ আখ্যায়িত করছে। জনগণের রায়কে উপেক্ষা করে দলীয়করণ ও স্বৈরাচারী মনোভাবের দিকে ঝুঁকে পড়ায় দেশে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, সরকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না দেখালেও জামায়াতে ইসলামী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। এ সময় তিনি সব ভালো কাজে সহযোগিতা এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

​সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক রুকন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here