সদরপুরে অতিরিক্ত হাসিল আদায়ে বাজার ইজারাদারকে জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলায় অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে এক বাজার ইজারাদারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাজারের ইজারাদার হায়দার মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন

অভিযানে সদরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে অনিয়ম ও অতিরিক্ত আদায় বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here