আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে খাগড়াছড়িতে দেবতা পুকুর রক্ষায় ইকো-টুরিজম গড়ার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে খাগড়াছড়ির দুর্গম দেবতা পুকুর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

“জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণ ও জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন প্রকল্প (বিইআরসিআর)” এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটি অর্থায়ন করছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউএনডিপির কারিগরি সহায়তায়  প্রকল্পরবাস্তবায়নে রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সভাপতি প্রশ্নাদেবি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, জীব বৈচিত্র ও পরিবেশ সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা জ্ঞানদর্শী চাকমা  করলিয়া প্রকস্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান লায়ন। এছাড়াও বিভিন্ন কার্বারি, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক জলাধার ও জীববৈচিত্র্য রক্ষায় দেবতা পুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জলাধারকে কেন্দ্র করে পরিবেশবান্ধব জনগোষ্ঠীভিত্তিক ইকো-টুরিজম গড়ে তোলা সম্ভব হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এসময় এলাকাবাসীর মতামত গ্রহণ করা হয় এবং দেবতা পুকুরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here