নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম (৭৬) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাদ আসর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) সম্মাননা প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের মুসল্লিরা।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক

