নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ ও মেলার সমাপনী অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে “ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা-২০২৬” উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ডিজিটাল ও স্বচ্ছ সেবা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমে দ্রুত ও সহজ সেবা প্রাপ্তি নিশ্চিত হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাইদুল ইসলাম, মুবাশ্বিরা আমাতুল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা।

তিন দিনব্যাপী মেলায় অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ নানা ধরনের ভূমি সেবা প্রদান করা হয়। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বিষয়ে সেমিনার, গণশুনানি, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেষে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা সহজ ও দ্রুত ভূমি সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here