শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাজিতপুরে মানববন্ধন ও বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

 

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুর ওপর এমন নৃশংস ঘটনা পুরো জাতিকে হতবাক করেছে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জালাল উদ্দিন। তিনি বলেন, শিশু নির্যাতন ও নারী সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here