দৌলতপুরে ঈদুল আজহা উপলক্ষে চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

দৌলতপুর প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুরে ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে চামড়া সংরক্ষণ এবং সরকারিভাবে বিনামূল্যে বিতরণকৃত লবণ সঠিকভাবে ব্যবহার বিষয়ে উপজেলা পর্যায়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. পার্বতী পাল।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান, ইউপি চেয়ারম্যান, চামড়া ব্যবসায়ী, কসাইসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং লবণ যথাযথভাবে ব্যবহার করা হলে তা নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতিও কমে আসবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here