ঘিওরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে এবং “ভূমিসেবা অ্যাপ ব্যবহার করুন, দ্রুততম সময়ে ভূমিসেবা নিন” বার্তা প্রচারের মাধ্যমে মানিকগঞ্জের ঘিওরে ভূমিসেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল-ইসলাম।

অনুষ্ঠানে ভার্চুয়ালি ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ঘিওর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মহসিন খান হিরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও ভূমি সেবা গ্রহণকারী সাধারণ মানুষ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পাচ্ছেন। ভূমিসেবা অ্যাপ ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহণ আরও সহজ ও স্বচ্ছ হবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here