চরভদ্রাসনে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় নির্বাচিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

 

চরভদ্রাসন উপজেলা-এ প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীল কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল কাইউম। তিনি ৪৫ নং লোহারটেক খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী) হয়েছেন শামীমা ইয়াসমীন। তিনি ৪৩ নং চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মো: মনিরুজ্জামান, যিনি ১০ নং চর সর্বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) হয়েছেন শারমিন আক্তার। তিনি ১২ নং বৈদ্য ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (নারী) হয়েছেন সৈয়দা মুনিয়া জাহান।

অন্যদিকে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ৪৬ নং মজিদ খার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ উপলক্ষে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “চরভদ্রাসন উপজেলার শিক্ষক ও বিদ্যালয়গুলোর এ অর্জন নিঃসন্দেহে গৌরবের। ফরিদপুর জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে উপজেলার সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”

তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here