বকশীগঞ্জে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, প্রথম ধাপে সুবিধা পাবে ১,২৯৫ পরিবার

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রথম ধাপে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামের ১ হাজার ২৯৫টি পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে। এর ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আগামী ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, উপকারভোগীদের তালিকা প্রস্তুতসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার থেকে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here