নীলফামারীতে ১২৫ অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে ঘরবাড়ি মেরামত, চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন খাতে ১২৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। ঘরবাড়ি মেরামত, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজন পূরণে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। সম্মিলিত মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মামুন উর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here