চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাবেক এএসপি শামসুদ্দীন সালেহ ও সাবেক ওসি শাইরুল ইসলামের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। ক্রসফায়ারের ভয়ভীতি দেখিয়ে ওই অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী।
সম্প্রতি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. তাজউদ্দীন লিখিত অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, ২০১৮ সালে মীরসরাই থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে ১ নম্বর আসামি করা হয় এবং সেই সময় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় বলে দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মামলার পর তাকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন, ভয়ভীতি এবং ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে পরিবার থেকে ধাপে ধাপে মোট ২০ লাখ টাকা আদায় করা হয়েছে বলে তিনি দাবি করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবাদ সম্মেলনে তিনি বলেন , আমি মোঃ তাজউদ্দীন মিলন (৩৯), পিতা- মৃত নুরুল ইসলাম ডিলার, মাতা- রেহেনা আক্তার, সাং- মায়ানী, থানা: মীরসরাই, উপজেলা: মীরসরাই, জেলা: চট্টগ্রাম| বর্তমানে: প্রোঃ মেসার্স নুরুল ইসলাম ডিলার, আবু তোরাব সদর বাজার, থানা: মীরসরাই, উপজেলা: মীরসরাই, জেলা: চট্টগ্রাম।
তাজউদ্দীন আরও বলেন, নির্যাতনের ফলে তিনি বর্তমানে শারীরিকভাবে প্যারালাইসিসে আক্রান্ত এবং চলাফেরায় লাঠির ওপর নির্ভরশীল।
তিনি সংবাদ সম্মেলনে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

