বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু জবাইয়ের সঠিক নিয়ম ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম মিয়া, মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ, মাংস ব্যবসায়ী সাজু মিয়াসহ সংশ্লিষ্টরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কোরবানির পশু জবাই ইসলামী বিধান অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে। সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব হবে বলে জানান তারা।

