নাঙ্গলকোট উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপার উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা তথ্য আপা প্রকল্পের উদ্যোগে “তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়)” শীর্ষক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল ৩টায় নাঙ্গলকোট পৌরসভার বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পাপিয়া আক্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওহাব, নাঙ্গলকোট পৌরসভার সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল মজুমদার এবং তথ্য সেবা কেন্দ্রের তথ্য সহকারী অজন্তা রানী পালসহ অনেকে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৈঠকে নারীদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া সরকারি বিভিন্ন সেবা গ্রহণের উপায় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা নিয়েও নারীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here