নানিয়ারচর জোনের উদ্যোগে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ কার্যক্রমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here