ঝালকাঠি প্রতিনিধি :
ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানেই “জুলাইয়ের পরাজয়” বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।
মাসুমা হাদি অভিযোগ করেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।
সোমবার (১১ মে) বেলা ১২ টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারতের পশ্চিম বঙ্গে মুসলমানদের উপর হামলা চলছে। মসজিদে নামাজরত অবস্থায় নাচগান হচ্ছে। অথচ ওরা আমাদের শিখায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়।ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যেখানে বাংলাদেশের মুসলমানরা এদেশের মন্দির পাহারা দিচ্ছে। তিনি আরও বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করবো। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততোদিনে আমরা ঘরে ফিরবো না।এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না এটা বাংলাদেশের জয় পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উচু করে দাড়াবে।জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উচু করে বাঁচবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহিদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার,জুলাই যোদ্ধা মুসা সরদার,ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

