শেরপুরে ঈদ উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন

৪৮০ টাকায় মিলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজ

বিশেষ প্রতিনিধি :

শেরপুর জেলা-এ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) মোট ১০ দিন জেলায় এ ট্রাকসেল কার্যক্রম চলবে।

প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা। প্যাকেজে থাকছে ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্য তেল এবং ২ কেজি মসুর ডাল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here