নিজস্ব প্রতিবেদক :
ত্যাগী, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জোরালোভাবে তুলছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে যারা নিজেদের যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন, তাদের মূল্যায়নের মাধ্যমেই সংগঠন নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নেতা-কর্মীদের মতে, একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে স্বচ্ছ ভাবমূর্তি ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের বিকল্প নেই। তাই পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতাদের নিয়ে কমিটি গঠন করা হলে সংগঠনের ঐক্য, কার্যকারিতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশ আরও সুদৃঢ় হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নেতৃত্বে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আর টি মামুন ও জাকির আহাম্মেদ বাবু, পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার এবং সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বের আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, আমিনুল হক হিমেল, আজমীর হোসেন ও নাসিদ আলম।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ সজল এবং শেখ খালিদ হাসানের নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে। একইভাবে, মহানগর উত্তর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রাজ ও আমিনুল হক হিমেলের নামও আলোচনায় রয়েছে।
তবে তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, তারা পরীক্ষিত, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে দেখতে চান। তাদের ভাষ্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক পরিবর্তনের যে বার্তা দিচ্ছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে পরিশ্রমী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদেরই দায়িত্ব দেওয়া প্রয়োজন।
প্রতিবেদক: প্রদীপ জয়, দৈনিক এই বাংলা
এই বাংলা/এমএস
টপিক

