খাগড়াছড়ি প্রতিনিধি :
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০১ মে ২০২৬ খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। এরপর টাউন হল মিলনায়তনে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তব্যে তিনি বলেন: “শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
খাগড়াছড়ি পার্বত্য জেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

