বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবককে ১০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি সংগ্রহের দায়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোরা গ্রামের জাহান আলীর ছেলে শাকিল (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

জানা যায়, শাকিল অনুমোদনহীনভাবে জ্বালানি সংগ্রহ ও সংরক্ষণের চেষ্টা করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে কেউ যেন এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here