নীলফামারীতে মহান মে দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১মে) শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উপযুক্ত মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ, জেলা শ্রমিক উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং উপজেলা সহকারী সেক্রেটারি আহমদ রায়হান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিভিন্ন শ্রমজীবী সংগঠন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে মহান মে দিবস পালিত হয় এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here